১৭ জুন ২০২৬
preview
৬০ দিনের যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনা নিয়ে সমঝোতা স্মারক। অ্যাক্সিওস

আব্দুল বাছির সা'দী


৬০ দিনের যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনা নিয়ে সমঝোতা স্মারক। অ্যাক্সিওস

সমঝোতা স্মারক অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার সময় ইরান তার পারমাণবিক কর্মসূচি বর্তমান অবস্থায় রাখবে এবং পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।


এই সময়ে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা বা অতিরিক্ত সেনা মোতায়েন করবে না। ইরান হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করবে, আর যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে ধাপে ধাপে নৌ অবরোধ তুলে নেবে।


চুক্তি পালনের ভিত্তিতে ইরানের জব্দকৃত অর্থ ছাড় করা হতে পারে। চূড়ান্ত পারমাণবিক চুক্তি হলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে।


চূড়ান্ত চুক্তিতে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিলও অন্তর্ভুক্ত থাকতে পারে।


—সূত্র: অ্যাক্সিওস।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com