১৬ জুন ২০২৬
preview
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ উদ্বোধন

আজিজুল হক


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখা।

এ সময় ট্র্যাকিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন করিমগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সুব্রত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সাগুলী ওয়ার্ডের ইউপি সদস্য এবং চংনয়াগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি বরাদ্দ অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষকদের জন্য এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com