১৩ জুন ২০২৬
preview
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ভালুকা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ বাহার মিয়া

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ভালুকা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ভালুকা বাস স্ট্যান্ড সমিতির কার্যালয়ে আলোচনা সভা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ভালুকা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ আতিকুল্লাহ পাঠান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন মনির, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সাদ্দাম হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা মটর মালিকদের স্বার্থ রক্ষা, যাত্রী সেবার মান বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আলোচনা শেষে পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com