আজিজুল হক
করিমগঞ্জ উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত নাম মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া। একজন সফল ব্যবসায়ী হিসেবে যেমন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠেও জনগণের আস্থা অর্জন করে আসছেন।
তিনি করিমগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক মতাদর্শের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
স্থানীয়দের মতে, মঞ্জুরুল হক মামুন ভূঁইয়া সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাঁর বিনয়, সৌজন্যবোধ এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। করিমগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসার পেছনেও রয়েছে জনগণের প্রতি দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ড।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, যোগ্যতা, সততা ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদেরই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত। কারণ সৎ ও দক্ষ নেতৃত্বই পারে একটি জনপদের উন্নয়ন, সুশাসন ও অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করতে।
"ভালো মানুষকে নেতৃত্বে আনুন, উন্নত করিমগঞ্জ গড়ুন"— এমন প্রত্যাশাই এখন অনেক সচেতন নাগরিকের।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com