৯ জুন ২০২৬
preview
ভালুকায় ২নং মেদুয়ারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ বাহার মিয়া

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার, ৮ জুন সন্ধ্যায় মেদুয়ারী ইউনিয়নে এ মাহফিলের আয়োজন করা হয়।


মেদুয়ারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সাবেক ছাত্রনেতা ও কারানির্যাতিত যুবনেতা জনাব খোরশেদ আলম উজ্জ্বল সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব আঃ রশিদ খান।


সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


এসময় মেদুয়ারী ইউনিয়ন যুবদল ও বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com