৮ জুন ২০২৬
preview
বালিখোলা যাত্রী ছাউনী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনে জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের কার্যক্রম অব্যাহত

আজিজুল হক


কিশোরগঞ্জের বালিখোলা এলাকায় যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশিত যাত্রী ছাউনী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও জনপ্রিয় জননেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

অনুষ্ঠানে তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক অবকাঠামো নির্মাণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই জেলা পরিষদের অন্যতম লক্ষ্য। বালিখোলা যাত্রী ছাউনী নির্মিত হলে প্রতিদিনের যাত্রী, পথচারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়া থেকে আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব কিশোরগঞ্জ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উন্নয়নের এই ধারা বজায় রাখতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com