মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকার লড়াইয়ে এবার রাস্তায় নেমেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। প্রতি হাজার বিড়ি তৈরিতে মজুরি ২০ টাকা বাড়ানোর দাবিতে রোববার দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় এক বিশাল বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকদের এই আকস্মিক আন্দোলনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ যাত্রী ও পথচারীদের।
রোববার দুপুরের দিকে শত শত শ্রমিক কারখানা থেকে বেরিয়ে এসে হোসেনাবাদ সেন্টারপাড়া সংলগ্ন কুষ্টিয়া-প্রাগপুর সড়কে অবস্থান নেন। ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় তাদের কণ্ঠে ছিল ন্যায্য মজুরি আদায়ের জোরালো স্লোগান।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরির বিনিময়ে মাত্র ৬১ টাকা মজুরি পেয়ে আসছেন। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে, তাতে এই সামান্য টাকায় পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে।প্রধান দাবি প্রতি হাজার বিড়ির মজুরি ৬১ টাকা থেকে বাড়িয়ে ৮১ টাকা করতে হবে। আমরা বারবার মালিকপক্ষের কাছে দাবি জানিয়েছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হয়েছি।
শ্রমিকদের এই আন্দোলনের বিষয়ে এবং তাদের দাবি মেনে নেওয়া হবে কিনা—তা জানতে আকিজ বিড়ি ফ্যাক্টরির দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে বা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
হঠাৎ এই সড়ক অবরোধের ফলে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। তীব্র গরমে শিক্ষার্থী, চাকুরিজীবী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দৌলতপুর থানা পুলিশ। তারা উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলেন এবং আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজুরি বাড়ানো নিয়ে মূলত শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com