মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুন বিকেল ৩টা ৫ মিনিটে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চাঁনপুর এলাকায় অবস্থিত আসামি আব্দুস সাত্তারের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় বাসাটিতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
আব্দুস সাত্তার: পিতা- মৃত মো. আব্দুল গফুর, গ্রাম- চাঁনপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
তাজুল ইসলাম: পিতা- মৃত মহর আলী, গ্রাম- নেমতাবাদ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুস সাত্তার একজন নিয়মিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে এর আগেও অন্তত দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com