শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়ায় ‘মাদককে না বলুন’ এই দৃঢ় স্লোগান ও প্রত্যয় নিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন, ২০২৬) বিকেলে স্থানীয় সুতারপাড়া এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মোল্লা মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বেপারী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন বেপারী বলেন-"মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর জীবনধারায় সম্পৃক্ত করতে যুবদল সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করবে।"
সভাপতির বক্তব্যে মোল্লা মনির সুতারপাড়া এলাকাকে সম্পূর্ণ মাদকযুক্ত করার ঘোষণা দেন এবং মাদক কারবারিদের সামাজিক ও আইনিভাবে প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে বিশেষ দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
উক্ত মাদকবিরোধী সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে একযোগে হাত তুলে সুতারপাড়া এলাকা থেকে মাদক নির্মূল করার শপথ নেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com