নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি তানভীর আজাদ । কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে অধ্যক্ষ এডভোকেট আমিরুল ইসলাম মেধাবৃত্তি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে তারাগুনিয়া এলাকায় অবস্থিত ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুলে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ মেধাবৃত্তি পরীক্ষাটি সহযোগিতায় অধ্যক্ষ এডভোকেট আমিরুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এবং আয়োজনে ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুল পরিচালিত হয়। এ পরীক্ষায় দৌলতপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৮০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ডা. লুৎফর রহমান কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (প্রিন্সিপাল) সুলতানা নাসরিন চুমকি। তিনি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ সুজন আহম্মেদ ও মোঃ রাজন আহম্মেদ।উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে প্রতি বছরই এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com