২৬ মে ২০২৬
preview
ভেড়ামারায় শিশু ধর্ষণের অভিযোগে সৎ নানা আটক, বিক্ষুব্ধ জনতার গণধোলা।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার ভেড়ামারায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৬ মে) সকালে ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাইরে থাকাকালে অভিযুক্ত সাহাবুল তার সৎ নাতনিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে শাপলা চত্বর এলাকা থেকে আটক করে গণপিটুনি দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষুব্ধ জনতা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। একপর্যায়ে মারধরের ফলে সাহাবুল অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ইজিবাইকে বসিয়ে আটকে রাখা হয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভেড়ামারা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com