১২ মে ২০২৬
preview
রুহিয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ সোহেল রানা

ঠাকুরগাঁও রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারি'কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উত্তর বঠিনা গ্রামের মৃত ইয়াসিনের ছেলে মোঃ খাদেমুল ইসলাম (৫৯), মোঃ গফুরের ছেলে মোঃ মামুন (৩৪), মোঃ হিজাব উদ্দিনের ছেলে তাহেরুল ইসলাম (২২) এবং মোলানখুড়ি গ্রামের শ্রী খোকা রায়ের ছেলে শ্রী কৃষ্ণ রায় (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল উত্তর বঠিনা এলাকায় খাদেমুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে পৃথকভাবে পোটলা করা অবস্থায় মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে প্রধান আসামি খাদেমুলের কাছ থেকে ১০০ গ্রাম, মামুনের কাছ থেকে ২০ গ্রাম, তাহেরুলের কাছ থেকে ২০ গ্রাম এবং কৃষ্ণ রায়ের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ১১/০৫/২০২৬ খ্রি.


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com