৯ মে ২০২৬
preview
হয়রানির শিকার অসহায় জুলাইযোদ্ধা দেলোয়ার

আতা মোহাম্মদ উবায়েদ

HVACR (হিটিং, ভেন্টিলেশন, এয়ারকন্ডিশনিং এবং রেফ্রিজারেশন) খাতের একটি শীর্ষস্থানীয় জাতীয় বাণিজ্য সংস্থা BRAMA (বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশন)। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংগঠনটি গত ৩০ বছরেরও বেশি সময় ধরে আমদানিকারক, প্রস্তুতকারক, পরিবেশক এবং টেকনিশিয়ানদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে সংগঠনটির সভাপতি আনোয়ারুল ইসলাম।
ব্রামার সভাপতি আনোয়ারুল ইসলাম শামিমকে ঘিরে নানা প্রশ্ন ও চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
দেশের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (RAC) খাতে প্রভাব বিস্তার, ভুয়া সংবাদ প্রচার, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে ব্রামার সভাপতি আনোয়ারুল ইসলাম শামিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করে আসছেন।এতে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং সেক্টরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কিশোরগঞ্জের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা দেলোয়ারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন করে বিষয়টিকে দেশব্যাপী আলোচনায় এনেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম শামিমের পিতা নূর মোহাম্মদ দিনাজপুরের পার্বতীপুর এলাকায় হরিরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলায় ২৩ নভেম্বর রোববার নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, আনোয়ারুল ইসলাম শামিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে তিনি ব্যবসায়িক সংগঠনের পরিচয় ব্যবহার করে দেশের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (RAC) খাতে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং বিভিন্ন শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি, দমন-পীড়ন ও মব সৃষ্টির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

সম্প্রতি কিশোরগঞ্জের দেলোয়ার নামে এক গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়, যেখানে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে।

ভুক্তভোগী দেলোয়ার জানান, এসব অপপ্রচারের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে, যার সঙ্গে সরাসরি আনোয়ারুল ইসলাম শামিমের সংশ্লিষ্টতা রয়েছে।
আমি এসি ও রেফ্রিজারেটর সংশ্লিষ্ট শ্রমিকদের নানান সমস্যায় সর্বদা পাশে থেকেছি। তাদের ন্যয্য দাবি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও গণ-র‍্যালির আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত। মানববন্ধন ও গণ-র‍্যালিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:-
১. এসি বিস্ফোরণে অপমৃত্যু প্রতিরোধ
২. মানহীন নকল এসি ও ফ্রিজ সিন্ডিকেট নিয়ন্ত্রণ
৩. গ্যাস সিন্ডিকেট নিয়ন্ত্রণ
৪. এসি ও রেফ্রিজারেটর বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ
৫.শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
এই দাবিগুলো প্রকাশ্যে তোলার পর ব্রামা সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে ।

আনোয়ারুল ইসলাম শামিমের বিরুদ্ধে নানান বিষয়ে গুরুতর অভিযোগ করে দেলোয়ার জানান,
বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর মধ্য রয়েছে
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব খাটানো, ভুয়া সংবাদ প্রচার করে ব্ল্যাকমেইলিং, মব সৃষ্টি করে হয়রানি, দমন-পীড়নের মাধ্যমে সংগঠন নিয়ন্ত্রণের চেষ্টা, নকল এসি ও গ্যাস সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা।

জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন ব্যক্তিদেরকে ভাড়ায় খাটিয়ে মব সৃষ্টি করে ভুয়া মামলায় আমাকে কারাভোগ করায় এবং গণমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানো হয়
এসব অভিযোগ ভিত্তিহীন।
আইনি সহায়তা দাবী করে ভুক্তভোগী দেলোয়ার অভিযোগ করেন, তিনি আইনের আশ্রয় নিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সহযোগিতা পাননি। বরং প্রভাবশালী মহলের চাপে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও তার দাবি।
দেলোয়ার অভিযোগ করে বলেন, আনোয়ারুল ইসলাম শামিম দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আনোয়ারুল ইসলাম শামিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


দেলোয়ারের বিরুদ্ধে পূর্বে সাক্ষ্য দেওয়া কিশোরগঞ্জের একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব পরে প্রকাশ্যে ভিন্ন বক্তব্য দেন। তাদের সাথে কথা বলে জানা যায়, ব্রামার বিতর্কিত সভাপতি আনোয়ার নিজেকে বিএনপির মহাসচিবের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে বলেন এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি, এবং দেলোয়ার ও তার পিতা আব্দুর রহমান আওয়ামী লীগ করে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য দিতে বাধ্য করেন।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন খান, গাইটাল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আবুল কাশেম, হারুন আর রশিদসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, আমরা সাধারণ মানুষ। মির্জা ফখরুল পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তার পরিচয় ও কথায় বিশ্বাস করে আমরা বিভ্রান্ত হয়েছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারি দেলোয়ার ও তার পরিবার ভালো মানুষ। আমরা চাই ভবিষ্যতে আর কেউ যেন এমন প্রতারণার শিকার না হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com