৮ মে ২০২৬
preview
কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে আমান উল্লাহ আমানের মতবিনিময়

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার কেরানীগঞ্জে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা মুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মুহাম্মাদ নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে, ২০২৬) বিকেলে কালিন্দী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মুহাম্মাদ নগর এলাকায় এই সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি তার বক্তব্যে বলেন, "একটি সুস্থ সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। সমাজ থেকে সন্ত্রাস ও দখলবাজদের চিরতরে নির্মূল করতে হবে। মুহাম্মাদ নগর পঞ্চায়েত কমিটির এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের সমাজকে কলুষিত করতে পারবে না।"

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার আহ্বান জানান।

এইচ. এম. জহিরুল ইসলাম এর সভাপত্বিতে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ নগর পঞ্চায়েত কমিটি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com