৮ মে ২০২৬
preview
আশুগঞ্জে পৃথক অভিযানে ২১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইলাক্স ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানে রহমত আলী সুজন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রথম অভিযানে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪:৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানার একটি চৌকস টিম দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি **Toyota Hilux** গাড়ির চালক ও আরোহীরা গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক বহনে ব্যবহৃত হাইলাক্স গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।


দ্বিতীয় অভিযানটি সকাল ৭:৩০ মিনিটের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং হাতেনাতে গ্রেপ্তার করা হয় চালকের আসনে থাকা মাদক কারবারিকে।


গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম **রহমত আলী সুজন**। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের রুস্তম আলীর ছেলে।


আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহনগুলো বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পৃথক দুটি ঘটনার প্রেক্ষিতে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com