নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ভালুকা উপজেলা শাখা পরিচালনার জন্য ৪০ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার, ৩ মে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম ও মহাসচিব মোঃ আব্দুর রব আকন্দ স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ আতিকুল্লাহ পাঠানকে সভাপতি ও মোঃ আব্দুল্লাহ বিন মনিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা সদস্যরা হলেন কার্যকরী সভাপতি মোঃ আহসান উল্লাহ মুন্সী, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল মোল্লা, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, মোঃ হালিম উদ্দিন সরকার, মোঃ নাজমুল হক, মোঃ উমর আলী, মোঃ আনোয়ার হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শায়েক আহম্মেদ ইমরান, খন্দকার মওদুদ আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সাদ্দাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম (শফিক), মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ শেখ ফরিদ।
কার্যকরী সদস্য মোঃ সোহাগ, মোঃ আবুল মুনসুর, মোঃ মোকছেদুল ইসলাম ইকবাল, মোঃ মজিবুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন ইব্রাহিম, মোঃ আব্দুল হাকিম, মোঃ কোরবান আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান খান, মোঃ শহিদুল্লাহ,
মোঃ জামাল উদ্দিন, মোঃ নাঈম পাঠান, মোঃ খলিলুর রহমান, মোঃ আশিকুর রহমান, মোঃ মোতাহার তালুকদার।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ আতিকুল্লাহ পাঠান বলেন, "আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করব। মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কাজ করব।"
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন মনির বলেন, "মালিক-শ্রমিক ভাই ভাই। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জিলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com