নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন পৌর বিএনপির কর্মী ও ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক।
রবিবার সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের রাসেল মিলের পূর্ব পাশের জনবহুল রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় তিনি নিজে উপস্থিত থেকে নিজ উদ্যোগে পানি অপসারণ করেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে রাস্তার একপাশে হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। খবর পেয়ে ফজলুল হক এলাকাবাসীদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পানি সরানোর ব্যবস্থা করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে এই সড়কটিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর ফজলুল হক নিজ উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ বিষয়ে ফজলুল হক বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করাই আমার মূল লক্ষ্য। সবাই মিলে কাজ করলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে আমি কাজ চালিয়ে যাচ্ছি।"
এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com