৩ মে ২০২৬
preview
আইন অঙ্গনে জুয়েলের উত্থান, ঢাকায় নেতৃত্বের আসনে কুষ্টিয়ার সন্তান।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

ঢাকা আইনজীবী সমিতির সাম্প্রতিক দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সন্তান মেহেদী হাসান জুয়েল। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী হিসেবে তিনি এই পদে নির্বাচিত হন।

আইন পেশার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে সহকর্মীদের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন জুয়েল। ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং রাজপথের আন্দোলনে সরব উপস্থিতি তাকে আদালতপাড়ায় সুপরিচিত করে তুলেছে।

দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান জুয়েল। পেশাগত কারণে ঢাকায় বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। ভবিষ্যতে নিজ এলাকায় আরও সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বিচার ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে আইনজীবীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঢাকা আইনজীবী সমিতিকে তিনি সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com