১ মে ২০২৬
preview
খলিশাকুন্ডিতে মে দিবস পালন, সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডিতে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের খলিশাকুন্ডি শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খলিশাকুন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় শ্রমিক, নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কুষ্টিয়া-১আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ঢাকা অবস্থান করায় তার বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শামীম রেজা মোল্লা, সাবেক সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের মোঃ বাবর আলী এবং সঞ্চালনায় ছিলেন মোঃ গিয়াস উদ্দিন।

আলোচনা সভায় শামীম রেজা মোল্লা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অন্যান্য বক্তারাও শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের প্রতিপাদ্য ছিল— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। সারাদেশের মতো দৌলতপুর উপজেলাতেও দিবসটি পালিত হচ্ছে।

এদিকে শ্রমিক নেতারা জানিয়েছেন, দিবসটি উপলক্ষে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন এবং গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করবেন। এই আয়োজন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com