২৯ এপ্রিল ২০২৬
preview
মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ হারুন

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ হারুন।


মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা জীবনবাজি রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”


ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরে ১০ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে হে মার্কেটে সংঘর্ষে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং ধীরে ধীরে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়।


ইসলামে শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করে বলা হয়, “প্রায় দেড় হাজার বছর আগেই হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।'” (ইবনে মাজাহ)।


শ্রমিক দিবস উপলক্ষে মোঃ হারুন অর রশিদ হারুনের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com