২৭ এপ্রিল ২০২৬
preview
নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসায় পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসায় একটি পাঁচতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেড় কোটি টাকা ব্যয়ে এলজিইডি’র (LGED) অর্থায়নে বাস্তবায়িতব্য এ প্রকল্পটি স্থানীয় শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠান প্রধান মোঃ ওমর আলী (সুপার) বলেন,দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই পাঁচতলা ভবন নির্মিত হলে আমাদের শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে। এটি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, নতুন ভবনে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত শিক্ষাসামগ্রী এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সাবেক ভাইচ চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলা, আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ শামসুল হুদা বাবুল সহকারী শিক্ষক মাওলানা মোঃ সামসুল হক। তারা তাদের বক্তব্যে বলেন, এই ভবন নির্মাণ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দ্রুত ও সুষ্ঠুভাবে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com