২৬ এপ্রিল ২০২৬
preview
কসবায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬ কেজি গাঁজাসহ মো. জামশেদ (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মো. জামশেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নারায়নপুর এলাকার মৃত আব্দুল মালেক ওরফে খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম চারুয়া মধ্যপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে মোটরসাইকেলের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ মাদক কারবারী জামশেদকে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত জামশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও তিনটি মামলা রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com