২৬ এপ্রিল ২০২৬
preview
ভেড়ামারায় ক্রীড়ার নতুন দিগন্ত, শুরু “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” নিবন্ধন।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার ভেড়ামারায় উঠতি ক্রীড়াবিদদের খুঁজে বের করতে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর নিবন্ধন কার্যক্রম। ১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকাদের জন্য এই আয়োজন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, এথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট থেকে পছন্দমতো খেলায় অংশগ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে। আবেদনের অনলাইন লিংক: https://notunkurisports.gov.bd

নিবন্ধনের ক্ষেত্রে বয়স ও নাগরিকত্বের প্রমাণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, অভিভাবকের তথ্য এবং একটি ছবি জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

খেলোয়াড়দের সুবিধার্থে আগামী ২৭ এপ্রিল ভেড়ামারা কলেজ মাঠে বিশেষ নিবন্ধন বুথ স্থাপন করা হবে। সরাসরি উপস্থিত হয়ে সেখানে নিবন্ধনের সুযোগ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগ্রহী সকলকে নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।



সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com