নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
নাঈম ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় মোঃ আবু বক্কর নামের এক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছিল।
আজ সকাল প্রায় ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজ মোঃ আবু বক্করের পিতা ফরিদুল ইসলাম। সকাল থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়েও প্রথমদিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে গভীর দুশ্চিন্তা নেমে আসে।
পরে বিকেল সাড়ে চারটার দিকে জানা যায়, আবু বক্কর পরিবারকে না জানিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে তার নানার বাসায় চলে গিয়েছিল। সেখানে তাকে পাওয়া যায়।
ছেলেটির সন্ধান পাওয়ায় স্বস্তি ফিরে এসেছে পরিবারের।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com