২৩ এপ্রিল ২০২৬
preview
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা।

বৃহস্পতিবার( ২৩এপ্রিল) বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলার, দক্ষিণ চিংড়া গ্রামে এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এসিআই (ACI) সিড কোম্পানি কর্তৃক 'বন্ধু' জাতের ধানের মাঠ দিবস কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। সাধারণত এই ধরণের মাঠ দিবসগুলোতে নতুন জাতের ধানের ফলন ক্ষমতা, জীবনকাল এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাঠ দিবসে মূলত যে বিষয়গুলো গুরুত্ব পায়: ফলন প্রদর্শন: 'বন্ধু' ধানের ফলন অন্যান্য প্রচলিত জাতের তুলনায় কতটা লাভজনক, তা সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের দেখানো হয়।

জীবনকাল: এই জাতটি কাটতে কতদিন সময় লাগে এবং এটি রবি বা খরিপ মৌসুমের জন্য কতটা উপযোগী, সে সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

রোগবালাই ও দুর্যোগ সহনশীলতা: ধানের জাতটি রোগবালাই প্রতিরোধে কতটা সক্ষম এবং প্রতিকূল আবহাওয়ায় এটি কেমন ফলন দেয়, তা তুলে ধরা হয়।

অভিজ্ঞতা বিনিময়: সংশ্লিষ্ট এলাকার সফল চাষীরা তাদের অভিজ্ঞতা অন্য কৃষকদের সাথে শেয়ার করেন।

উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন মোঃ মিরাজ আলী, এরিয়া ম্যানেজার এসিআই সীড যশোর, উক্ত মাঠ দিবস টি পরিচালনা করেন মোঃ ইসরাফিল হোসেন, টেরিটরি এক্সিকিউটিভ ডুমুরিয়া।

উক্ত মাঠ দিবসে চিংড়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন আদর্শ চাষী উপস্থিত ছিলেন। উপস্থিত চাষিরা বলেন এসিআই কোম্পানির বন্ধ ধান অন্যান্য কোম্পানির ধানের তুলনায় ৩৩ শতকের প্রতি বিঘায় প্রায় ৫ থেকে ৭ মন ফলন বেশি হয়েছে। আগামী বছর প্রত্যেক চাষী এই বছরের তুলনায় বেশি পরিমাণে বন্ধু ধান চাষ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মাঠ দিবস শেষে দক্ষিণ চিংড়া গ্রামের আদর্শ চাষি মোঃ আলামিন শেখ কে এসিআই কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com