মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সাপ্তাহিক বন্ধ না মানায় কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
শুক্রবার পরিচালিত এ অভিযানে ‘মোবাইল প্লাজা’ ও একটি টেক্সটাইল প্রতিষ্ঠানকে খোলা রাখার দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
অভিযানকালে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রনিকুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তা মানেনি।
এর আগে একাধিকবার সতর্কতামূলক নোটিশ দেওয়া হলেও প্রতিষ্ঠানগুলো নিয়ম অমান্য করে ব্যবসা চালিয়ে আসছিল। ফলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন প্রতিপালনে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com