নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
মোঃ রাকিব বাবু , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী সুদেব কুমার বিভিন্ন ভাবে দলের ভাবমূর্তি নষ্ট, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এলাকায় চাঁদাবাজি ও বগুড়া জেলার প্রজন্ম দলের নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে নন্দীগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে আজীবন বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (৪ ঠা এপ্রিল ) রাতে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বহিস্কারাদেশে নন্দীগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদিক সরকার ও সদস্য সচিব জেড আই জহুরুল ইসলাম ওমর ফারুক এ সিদ্ধান্তে জয়নাল আবেদীন যুগ্ম আহ্বায়ক:(দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সকল পর্যায় নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বগুড়া জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মোঃ আব্দুল আজিজ হিরা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় নন্দীগ্রাম উপজেলা প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক শ্রী সুদেব কুমার কে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। যদি পরবর্তীতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com