মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
লেখক:- মোঃ আনোয়ার হোসেন (সাংবাদিক)
শিক্ষায় আজ বড় হয়েছি, ভুলেছি নাড়ির টান,
পিতা-মাতার ত্যাগের বদলে দিলাম কি প্রতিদান?
নিজের সুখে মত্ত থেকে নেইনি তো খোঁজ-খবর,
অসুস্থতায় একলা তারা চোখে অশ্রু ফেলে রোজ।
কোথায় আছে ধর্ম-কালাম, কোথায় সেবার দান
পরের তরে বিলিয়ে দিই যে সম্মানেরই মান।
ঘরের প্রদীপ নিভছে যখন খুঁজিনি তার আলো,
বাইরে আমি সেজেছি আজ অনেক বেশি ভালো।
বেঁচে থাকতে যে মুখে আমি দিইনি এক ফোঁটা জল,
মরার পরে ভোজের আয়োজনে দেখাই কত বল!
আফসোস, আজ শূন্য ঘরে পড়ে আছে শুধু কায়া,
দুনিয়া ভুলে খুঁজে ফিরি সেই হারানো শীতল ছায়া।
ওরে মানুষ, সময় থাকতে ফেরো আপন নীড়ে,
পিতা-মাতা রত্ন বড় এই দুনিয়ার ভিড়ে।
মরার পরে কান্না বৃথা, বৃথা ভোজের আয়োজন,
জীবিত থাকতে ভালোবেসো ওটাই শ্রেষ্ঠ বিসর্জন।
মোবাইল:- ০১৭৫০-৫৮৫৯৪১,
তারিখ:২৭/০৩/২০২৬ইং
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com