সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
বুধবার দিবাগত রাত (২৬ শে মার্চ) আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আলী আজ্জম নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে।
জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলিয়ে পড়ে গিয়ে তিনি দুই হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে ডিবি পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সদর মডেল থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশ জানায় রাতে তাকে থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ সকালে তাকে আদালতে পাঠানো হবে এছাড়া আলী আজ্জমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com