মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক ও জনবান্ধব জেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য।”
তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সেবার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সচেতন মহল মনে করছে, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে গতি আসবে এবং উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com