২০ মার্চ ২০২৬
preview
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালো ‘নতুন দৃষ্টি’ পরিবার

নতুন দৃষ্টি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে খুশির ঈদ, পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন ও পবিত্র উৎসব উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নতুন দৃষ্টি’-এর পক্ষ থেকে দেশ-বিদেশের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। ধনী-গরিবের সব ভেদাভেদ ভুলে সাম্য, সম্প্রীতি ও ভালোবাসার এক অপূর্ব মিলনমেলা তৈরি করে এই দিনটি। রমজানের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা ধারণ করে সবার জীবনে বয়ে আসুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি।

‘খবর, ভিন্ন দৃষ্টিতে’—এই স্লোগানকে ধারণ করে ‘নতুন দৃষ্টি’ সবসময় আপনাদের পাশে থেকে বস্তুনিষ্ঠ ও সত্য খবর তুলে ধরার চেষ্টা করে। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমাদের পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনগুলোতেও আপনাদের জন্য আরও বস্তুনিষ্ঠ খবর ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ঈদের এই পবিত্র দিনে সবার জীবন আনন্দে ভরে উঠুক। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে নিরাপদে ও সুন্দরভাবে কাটুক আপনাদের ঈদ।

সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক!


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com