নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
ভালুকা উপজেলা প্রতিনিধি:
এক মাস সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির মধ্যে বছর ঘুরে ফিরে এলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। ভালুকা উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান।
ভালুকা উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তাই সকলকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ঘন সময়টাতে ধনী গরীব ভেদাভেদ না রেখে সবার মাঝে সমানভাবে ঈদের আনন্দ বর্ষিত হোক সেই প্রত্যাশা করেন মোঃ আলম খান।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com