১৭ মার্চ ২০২৬
preview
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

চীফ রিপোর্টার আজিজুল হক 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ করিমগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন করিমগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা’র যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সকলের মাঝে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের আসল তাৎপর্য। যাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, “ঈদ আমাদেরকে ক্ষমা, সহনশীলতা ও ভালোবাসার শিক্ষা দেয়। আসুন, আমরা সকলেই হিংসা-বিদ্বেষ পরিহার করে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।”

পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সুখী জীবনের জন্য দোয়া করেন।



সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com