১৪ মার্চ ২০২৬
preview
দৌলতপুরে অগ্নিকাণ্ডে কৃষকের তামাকের ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা।

মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই কৃষক আলাউদ্দিন (আলা) (৬০)-এর তামাক সংরক্ষণের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ির ঘরেও। আগুনের তীব্রতায় দুটি ঘরই সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা তামাক ও খড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আলাউদ্দিন পেশায় একজন কৃষক। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।য় ছয়

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হঠাৎ আগুন লাগায় কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।



সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com