নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
রেদওয়ান, উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন, ভোলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে স্থানীয় এক তরুণ রাজনৈতিক কর্মী মিজানকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিজানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, মিজানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তার কোনো সত্যতা নেই। বরং এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মিজান একজন ভদ্র, নীতিবান ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত তরুণ।
এলাকাবাসী আরও বলেন, মিজান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষ করে আগস্টের কোটা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, মিজান কখনো কারো ব্যক্তিগত পরিচয় বা প্রভাবের ওপর নির্ভর করে রাজনীতি করেন না। তিনি নিজের আদর্শ ও নীতিকে ধারণ করেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com