৬ মার্চ ২০২৬
preview
কিশোরগঞ্জ নিসচার নেতৃত্বে ফের ফিরোজ-ফারুকুজ্জামান জুটি

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

চিফ রিপোর্টার, আজিজুল হক।


'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়'—এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের বিদায়ী সভাপতি সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা সভাপতি এবং সাংবাদিক মো. ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের গাইটাল এলাকায় ‘জলতরঙ্গ ফুড জোন’-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা। সভার শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান সাংগঠনিক ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন।


নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৩ সদস্যের একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়:

  • প্রধান নির্বাচন কমিশনার: মু আ লতিফ (সম্পাদক, জেলা পাবলিক লাইব্রেরি)।
  • কমিশনার: এ কে নাছিম খান (সভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাব)।
  • কমিশনার: শফিকুল আলম শিপলু (এমডি, আলমগীর হোসেন সিটি)।

"উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নাম ঘোষণা করা হয়।"

— মু আ লতিফ, প্রধান নির্বাচন কমিশনার।


সভায় সড়কের নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিসচার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন:

  • আনিসুজ্জামান বাবুল, সভাপতি, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
  • অ্যাডভোকেট মাসুদ ইকবাল, সহসভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাব।
  • সাইফুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ প্রেসক্লাব।
  • মনিরুজ্জামান চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও আল আমিন, সাধারণ সম্পাদক, সেন্ট্রাল প্রেসক্লাব।

এছাড়াও প্রবীণ সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, আবু তাহের, এবং জাসাস জেলা শাখার আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুলসহ নিসচার জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।


সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com