মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
আজ ০৬ মার্চ সকাল আনুমানিক ০৬.৩০ মিনিটের সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে উজান ভাটি হোটেলের সামনে হতে ০১টি প্রাইভেটকার আটক করে এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে সকাল ০৬.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ২৬১ (দুইশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক কৃত আসামিরা হলেন মোঃ সম্রাট মিয়া (সজিব ২৫) পিতা- তাজুল ইসলাম গ্রাম- দজনগর,থানা- কসবা, বাপ্পি মিয়া (৩০) পিতা- মীর কাশেম গ্রাম-সুলতানপুর, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, উভয় জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মো: রিপন (৪২) পিতা- আব্দুল মান্নান, গ্রাম-মিজমিজি, উত্তর পাড়া, মোঃ রাকিবুল হক@ শুভ (৩০) পিতা- মৃত জহিরুল হক, গ্রাম- মিজমিজি, পশ্চিম পাড়া,উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায় উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয় এবং এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com