home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রংতুলি ও কবিতায় জুলাই বিপ্লবকে ফোটাল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের শিক্ষার্থীরা

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ৫ আগস্ট ২০২৬, ২০:০৯

Facebook
Twitter

রংতুলি ও কবিতায় জুলাই বিপ্লবকে ফোটাল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের শিক্ষার্থীরা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় ও পৃথক পৃথক ভাবে আজ ৫ আগস্ট, বুধবার, ২০২৬ খ্রিষ্টাব্দে, পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”। দিবসটি উপলক্ষ্যে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আয়োজিত হয় বৈচিত্র্যময় কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দিনটি স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের ত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে চিত্রাঙ্কন ও সাহিত্যের ভাষায় ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে জুলাই যোদ্ধাদের বীরত্ব ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসব অনুষ্ঠানে বক্তগন জুলাই বিপ্লবের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, "জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্যের পক্ষে লড়তে শিখিয়েছে। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক ত্যাগ ও আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শিক্ষার্থীদের মধ্যে এই আদর্শ ও চেতনাই ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।"

আলোচনা সভা গুলোতে, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।