home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তেঘরিয়া মাঠে বজ্রপাতের তাণ্ডব: প্রাণ গেল এক কৃষকের, হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬

Facebook
Twitter

তেঘরিয়া মাঠে বজ্রপাতের তাণ্ডব: প্রাণ গেল এক কৃষকের, হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে তোফাজ্জল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার প্রয়োগের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তোফাজ্জল হোসেন ও তার সঙ্গীরা। পথিমধ্যে তেঘরিয়া মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তোফাজ্জল মারা যান এবং সঙ্গে থাকা আরও দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।