দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের দোকান বন্ধসহ তেল মজুদের অভিযোগে এক তেল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ থাকার খবর পেয়ে বরিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে রশিদুল ইসলামের নামের তেল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী ও বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদসহ অর্ধশতাধিক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
জরিমানা প্রদানকারী তেল ব্যবসায়ী জানান, তেল মজুদ করেনি। আমি অসুস্থ থাকায় সকালে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলাসহ ডাক্তার দেখাতে যাই। লালমনিরহাটে থাকা কালীন সময়ে ফোনে জানতে পারি আমার দোকানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এসেছে। দ্রুত লালমনিরহাট থেকে দোকানে গিয়ে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখার পরেও আমার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার টাকা মানুষের কাছে ধার নিয়ে দিয়েছি।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেল মজুদের অ়ভিযোগ রয়েছে এবং আমরা এসেও দেখতে পেয়েছে তার দোকানে ১১ হাজার ৯৩২.৫ লিটার তেল মজুদ আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি অসুস্থ থাকার কারণে দোকান বন্ধ রেখেছেন। তেল ক্রয়ের রেজিস্টার না থাকায় এবং তিনি অসুস্থ থাকার কারণে তার ৫ হাজার টাকা জমিমানা করা হয়েছে। সেই সাথে তিনি আগামী দুই দিনের মধ্যে মজুদকৃত তেল বিক্রি করার নিদের্শনা প্রদান করা হয়। তেল বিক্রির দেখাশুনা এই ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








