প্রতিবেদক: শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ২৭০ মিটার সতর্কতামূলক নদীতীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য জবাব আমান উল্লাহ আমান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই প্রকল্পটি নদী ভাঙন রোধে এবং স্থানীয় জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, "নদী ভাঙন এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা। স্থানীয় জনগণের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এই সংরক্ষণ কাজের উদ্যোগ নিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাড়াকান্দি এলাকার কয়েকশ পরিবার নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।