home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিজিবির অভিযানে ২৭১ বোতল ফেন্সিবিল উদ্ধার, আটক ১

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধিঠাকুরগাঁও

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

Facebook
Twitter

বিজিবির অভিযানে ২৭১ বোতল ফেন্সিবিল উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক যুবকের নাম মো. আলতাফুর রহমান (২৫)।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৩৭৭ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আলতাফুর রহমান বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর পোস্ট এলাকার বাসিন্দা।

অভিযানে তাঁর কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা মাদকের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে।


1000219525.jpg

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।