

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার (২৯ জুলাই) বিকেলে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল করা, রোগীদের জন্য মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, জনবল ও অন্যান্য সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শাকিলা আক্তার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান সজিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী এবং বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমানুল্লাহ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক, কার্যকর ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে হাসপাতালের সেবার মান উন্নয়নে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।