দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে ও দুপুরে এই দুইটি ওয়ার্ডে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান-এর পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলে, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অনেকটাই উপকৃত হয়েছেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








