প্রতিবেদক: মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজার, আমতলী বাজার এবং চম্পকনগর বাজারসহ আশপাশের এলাকার মানুষ ও ব্যবসায়ীরা চোরের দাপটে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই চোর চক্রের অন্যতম মূল হোতা হৃদয় মিয়া। তার পিতার নাম মিয়াব আলী, সাং- চান্দুরা, বিজয়নগর। অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহেই কালি বাজার, চম্পকনগর, আলাদাউদপুর এবং আমতলি বাজারসহ বিভিন্ন এলাকায় অন্তত চারবার চুরির ঘটনা ঘটিয়েছে হৃদয় ও তার চক্র।
স্থানীয়রা জানান, হৃদয় ও তার সহযোগীরা এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে গেছে। কিন্তু কিছুদিন পার না হতেই তারা আবার বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর গুরুতর অভিযোগ, এই চক্রের পেছনে স্থানীয় প্রভাবশালী 'গডফাদার'দের হাত রয়েছে। তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে এই অপরাধীদের ছাড়িয়ে আনে। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
একের পর এক চুরির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। চুরি, ডাকাতি ও মাদকের এই ভয়াবহ থাবা থেকে এলাকাকে রক্ষার্থে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কঠোর নজরদারি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।