

তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় পৃথক দুই স্থানে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। প্রথম সভাটি ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিনের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। এ সময় রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, ৫নং ওয়ার্ড বিএনপির সভাটি রাজাগাঁও বাদিয়া বাজার সংলগ্ন রুহুল আমিনের মিল মাঠে মোঃ মোয়াজেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূর। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরকার কুতুব উদ্দিন আহাম্মোদ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার এবং ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সভায় বক্তারা বলেন, দলকে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা। উক্ত বর্ধিত সভাগুলোতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।